
চীনকে মোকাবেলায় সামরিক শক্তি বাড়ানোর পরিকল্পনা
সামরিক শক্তি বাড়াতে ৩২ হাজার কোটি মার্কিন ডলার ব্যয়ের পরিকল্পনা প্রকাশ করেছে জাপান। দেশটি। চীনকে মোকাবেলায় সামরিক শক্তি বাড়ানোর এই পরিকল্পনা নিয়েছে দেশটি।
পঞ্চবার্ষিক এ পরিকল্পনা অনুযায়ী, জাপান চীনে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র কিনবে এবং সংঘাতে টিকে থাকার জন্য নিজেদের প্রস্তুত করে তুলবে। আঞ্চলিক উত্তেজনা বেড়ে যাওয়ার পাশাপাশি ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন থেকে অন্যান্য দেশেও যুদ্ধের আশঙ্কা বাড়ার মধ্যে জাপান এমন পদক্ষেপ নিচ্ছে।
এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের পর সামরিক ব্যয়ে তৃতীয় বৃহত্তম দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে জাপান।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ জাপান সরকারে উদ্বেগ বাড়িয়েছে। তাদের ধারণা, ইউক্রেইনে হামলা চালিয়ে রাশিয়া যে নজির স্থাপন করেছে, তাতে চীন তাইওয়ানে আগ্রাসন চালাতে উৎসাহিত হবে। এতে হুমকির মুখে পড়বে জাপানের কাছের একটি দ্বীপ। চীন সেখানে হামলা চালালে জলপথে জাপানের বাণিজ্য ব্যাহত হবে।
চীনের হুমকিটাই জাপানের কাছে এযাবৎকালের সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ।
আন্তর্জাতিক-ডেস্ক/৩৯/ডিএসই
