Wednesday, July 29

ফেবারিটের মতোই বিশ্বকাপ শুরু করলো ব্রাজিল

রিচার্লিসনের দূর্দান্ত বাইসাইকেল কিক

দ্বিতীয়ার্ধের ব্রাজিলকে দেখেই মনে হলো এই দলটি বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে। রিচার্লিসনের অসাধারণ জোড়া গোলে ২-০ ব্যবধানে সার্বিয়াকে হারিয়ে ফেবারিটের মতোই বিশ্বকাপ শুরু করলো ব্রাজিল।

ফিফা য়ে ১ নম্বর দল ব্রাজিল। ২১ নম্বরে সার্বিয়া। কাগজে-কলমে ব্যবধান স্পষ্ট। মাঠের খেলায় প্রথমার্ধে সেই ব্যবধান দেখাতে নো পারলেও দ্বিতীয়ার্ধে ঠিকই ব্রাজিল দেখিয়েছে, তারা কতটা দুর্ধর্ষ। বল দখলের লড়াইয়ে ৫৯ ভাগ ছিল ব্রাজিলের, ৪১ ভাগ সার্বিয়ার। দ্বিতীয়ার্ধে সার্বিয়া খুব কমই বল পেয়েছে।

সার্বদের ডিফেন্স ভেদ করে একের পর এ বল নিয়ে প্রবেশের চেষ্টা করে ব্রাজিলিয়ানরা। তবে সার্বিয়ান ডিফেন্ডাররাও ছিল তৎপর। ব্রাজিলের মুহুর্মুহু আক্রমণ প্রতিরোধ করেছে তারা। ব্রাজিলেরও দুর্ভাগ্য, দুটি শট ফিরে এসেছে সাইড বারে লেগে।

স্পোর্টস-ডেস্ক/৪১/ডিএসই