
স্বেচ্ছাসেবক দলের সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুর্নীতির মাধ্যমে রিজার্ভ ফাঁকা করে এখন আইএমএফের ঋণ নিয়ে সরকার জনগণের কাঁধে বোঝা চাপাচ্ছে।
বিএনপির ‘বিপ্লব ও সংহতি দিবস’ এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে এ কর্মসূচি করছে স্বেচ্ছাসেবক দল।
সমাবেশে মির্জা ফখরুল আরো বলেন, আইএমএফের কাছ থেকে ঋণ পেয়ে ডুগডুগি বাজাচ্ছেন। আগে বলেছিলেন, আইএমএফের ঋণ লাগবে না। তাহলে এখন কেন আইএমএফের লোন নিচ্ছেন? কারণ দুর্নীতি করে রিজার্ভ ফাঁকা করে ফেলেছেন। সামনে আইএমএফের লোন পরিশোধ করবেন কীভাবে? এ ঋণ তো জনগণের কাঁধে বোঝা হয়ে থাকবে।’
সিরাজুল/২৩/ডিএসই
