Wednesday, July 29

বরিশাল নগরী থমথমে, সমাবেশ স্থলে উৎসবের আমেজ

থমথমে বরিশাল শহর

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ধর্মঘটের কারণে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকায় বিভাগীয় শহর বরিশালে থমথমে পরিবেশ বিরাজ করলেও সকাল থেকে মিছিল আর স্লোগানে মুখোরিত হয়ে উঠেছে নগরীর চাদমারীস্থ বঙ্গবন্ধু উদ্যান। সেখানে উৎসবের আমেজ বিরাজ করছে।

শনিবার (৫ নভেম্বর) জোহরের নামাজের পর বিএনপির সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টা থেকে সমাবেশের অনুষ্ঠানিকতা শুরু হয়। সেখানে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারা বক্তব্য রাখছেন।

এদিকে নগরীর আমতলা জিড়ো পয়েন্ট থেকে লঞ্চ টামিনাল পর্যন্ত মেট্রোপলিটন পুলিশ বিশেষ চেক পোস্ট বসিয়ে দু-চাকার মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর বিভিন্ন স্থানে বিশেষ চেক পোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এছাড়া নগরীর প্রতিটি মোড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

সমাবেশ কেন্দ্রে মিছিল

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আলী আশরাফ ভূঞা বলেন, ‘আমরা আমাদের নিয়মিত কাজ করছি। সমাবেশস্থল ও আশপাশের সড়কে কোনো যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।’ 

রিপন-হাওলাদার/২৩/ডিএসই