Wednesday, July 29

আন্দোলন বন্ধ করে নিজ নিজ কাজে মনোযোগী হোন – পিএসসি চেয়ারম্যান

পিএসসি’র চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন ( সংগৃহিত )

বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন সংবাদমাধ্যমের সাথে আলাপকালে বলেন, নন-ক্যাডারে নিয়োগের সুপারিশের জন্য পিএসসির সামনে যে আন্দোলন করা হচ্ছে তা অহেতুক ও ভিত্তিহীন। শুনেছি আন্দোলনকারীদের কেউ কেউ পিএসসির কর্মকর্তাদের সঙ্গে অশোভন আচরণ করছেন। আমি তাদের বলবো, আন্দোলন বন্ধ করে নিজ নিজ কাজে মনোযোগী হোন।’

তিনি আরো বলেন, ৪০তম বিসিএস পরীক্ষায় নন-ক্যাডারে সর্বোচ্চ সংখ্যক নিয়োগ দেওয়া হতে পারে। দ্রুত সময়ে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।

পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, পিএসসি বিধি মোতাবেক সব কাজ পরিচালনা করে। আন্দোলনের মুখে নিয়ম পরিবর্তন করা সম্ভব নয়। ২০১০ সালে নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা প্রণয়ন করা হয়েছে। ২০১৪ সালে সেটি সংশোধন করা হয়। বর্তমানে সেটি কার্যকর করা হচ্ছে। দীর্ঘদিন আইন ব্যত্যয় করে নন-ক্যাডারে নিয়োগ পরিচালনা করা হয়েছে। বর্তমানে বিধি মোতাবেক এ স্তরে নিয়োগের জন্য সুপারিশ করা হবে।

সোহরাব হোসেন বলেন, ২০১৪ সালের সংশোধনীতে নন-ক্যাডারে দ্বিতীয় শ্রেণির সুপারিশের বিষয়টি যুক্ত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাওয়া পদে নিয়োগের অনুরোধ প্রাপ্তি সাপেক্ষে বিধি ৫ এর বিধান অনুসারে প্রথম শ্রেণির তালিকার সব পদে নিয়োগের জন্য সুপারিশ করার পর প্রস্তুত করা তালিকা থেকে দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগের জন্য সুপারিশ করবে।

রিপন/২১/ডিএসই