Wednesday, July 29

অচিরেই আমরা ক্ষমতায় যাচ্ছি, আওয়ামী লীগকে কখনও ক্ষমা করবো না – দুদু

খুলনায় বিএনপির সমাবেশে জনসমুদ্র

অচিরেই আমরা ক্ষমতায় যাচ্ছি। আমরা আওয়ামী লীগকে কখনও ক্ষমা করবো না। মাত্র কয়েক দিনের মধ্যে তারা আমাদের পাঁচজনকে হত্যা করেছে। এই প্রতিশোধ নেবো।’ সমাবেশে কথাগুলো বলছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শনিবার (২২ অক্টোবর) খুলনা নগরীর ডাকবাংলো সোনালী ব্যাংক চত্বরে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন সরকার, জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে দলীয় নেতাকর্মী হত্যা, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে দেশের বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশের অংশ হিসেবে খুলনায় সমাবেশের আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, ‘খুলনা থেকে শপথ, শেখ হাসিনার অধীনে আর কোনও নির্বাচন করতে দেবো না। আওয়ামী লীগের লোকেরা বলেছিল পদ্মার এপারে কোনও সমাবেশ করতে দেবে না। তারা একটু এসে দেখুক, লজ্জা পাবে। এখানে জনসমুদ্র হয়েছে।’

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা। প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি ছিলেন- বিএনপির  স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু প্রমুখ।

শেখর/২০/ডিএসই