Wednesday, July 29

যত্রতত্র সড়ক দখল করে পার্কিং – বিশেষজ্ঞরা কি বলে ?

যেখানে পার্কিং করা নিষেধ

সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৪৭ ধারায় বলা আছে, সরকার বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ, ট্রাফিক পুলিশের পরামর্শে মোটরযান পার্কিং এলাকা নির্ধারণ করতে পারবে। নির্ধারিত এলাকা ছাড়া পার্কিং করা যাবে না, যদি কেউ করে তা হবে আইনত অপরাধ। এই ধারার বিধান লঙ্ঘন করার কারনে অনধিক ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে। চালকের ক্ষেত্রে অতীতে অতিরিক্ত জরিমানা হিসেবে পয়েন্ট কর্তন করা হতো।

এ প্রসংঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মো. মুনিবুর রহমান বলেছে, ‘আইন অনুযায়ী পুলিশ শুধু গাড়িগুলোকে রেকার লাগিয়ে সরিয়ে নিতে পারে। মামলা বা জরিমানা করতে পারে না। ৪৭ ধারায় জরিমানা করতে পারে ভ্রাম্যমাণ আদালত।’

অবৈধ পার্কিংয়ের জন্য চালক নয়, বরং নগরের অব্যবস্থাপনাকেই দোষ দিচ্ছেন নগর বিশেষজ্ঞ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষক আদিল মুহাম্মদ খান। কলকাতা নিউ টাউনের উদারহণ টেনে তিনি বলেছেন, সেখানে সব ফ্লাইওভার দারুণভাবে সাজানো গোছানো আর রঙিন। এসব ফ্লাইওভারের নিচে বাচ্চাদের খেলার জায়গা, স্ট্রিট থিয়েটার ও বসার জায়গা আছে। যেটি আমাদের দেশেও করা সম্ভব। এজন্য আমেরিকা বৃটেন করার কাল্পনিক কল্পনা ছেড়ে নুন্যতম কাছের কলকাতার মত পরিকল্পনা করার উদ্যোগ নিতে হবে বলেও জানান তিনি।

রাজধানীর মতিঝিলের ৩৭তলা সিটি ভবনের ৭তলা, মতিঝিলে সাধারণ বীমা অফিসের উল্টো দিকে এমটি ভবনে ছয় তলা পর্যন্ত, ধানমন্ডির অরচার্ড পয়েন্টের আন্ডারগ্রাউন্ড এবং ওপরের ২য় তলা পর্যন্ত, উত্তরার গ্রিন লাইফ কার পার্কিং সেন্টারের চতুর্থ তলা পর্যন্ত, ছয় তলা বিশিষ্ট রমনা মাল্টিলেভেল কার পার্কিং সিস্টেম, গুলশান-২-এর পিংক সিটি কার পার্কিং সেন্টারের চার তলা, গুলশান-১-এর জব্বার টাওয়ারের পেছনে সানমুন কার পার্কিং সেন্টার, পল্টনের বাইতুল ভিউ টাওয়ার, মালিবাগের হোসাফ টাওয়ার, এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকা টাওয়ার, মধ্য বাড্ডার পার্কিং কই ইঙ্ক লিমিটেড, ইসলামপুরের গুলশান আরা সিটি পার্কিং গাড়ি রাখার জন্য বাণিজ্যিকভাবে ভাড়া দেয়া হয়।

সাবরিনা-চৌধুরী/২১/ডিএসই