
নোরা ফাতেহি
গ্লোবাল এচিভারস অ্যাওয়ার্ড-২০২২ এ অংশ নিতে ১৮ নভেম্বর ঢাকার একটি কনভেনশন সেন্টারে জমকালো মঞ্চে বলিউড তারকা নোরা ফাতেহি নাচবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
অনুষ্ঠানের আয়োজক উইমেন লিডারশিপ কর্পোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিকা স্বর্ণা রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
এক ভিডিও বার্তায় নোরা ফাতেহি বাংলাদেশের ভক্তদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আপনাদের সঙ্গে দেখা করার জন্য আমি মুখিয়ে আছি।”
মরক্কোর বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। পাঁচ বছর আগে বলিউড অভিষেক হয় তার। বলিউড সিনেমায় ‘আইটেম গার্ল’ হিসেবে এখন বেশ কদর তার।
এর মধ্যে কাতার বিশ্বকাপের ‘থিম’ গানে নোরা ফতেহির সংযুক্তি তার কদর আরও বাড়িয়েছে।
সাবরিনা/৩১/ডিএসই
