Wednesday, July 29

ত্রিদেশীয় সিরিজ বিজয়ী পাকিস্তান

হায়দার-নেওয়াজের মারমুখী ব্যাটিং এ বিজয় নিশ্চিত হয় পাকিস্তানের

ত্রিদেশীয় সিরিজে ৫ উইকেটে শিরোপা জিতল বাবর আজমের দল। ক্রাইস্টচার্চে শুক্রবার ফাইনালে নিউ জিল্যান্ডের ১৬৩ তিন বল বাকি থাকতেই পেরিয়ে যায় পাকিস্তান।

৩৮ বলে দুই ছক্কা ও চারটি চারে ৫৯ রান করেন উইলিয়ামসন। দলের আর কেউ যেতে পারেননি ত্রিশ পর্যন্ত। পাকিস্তানের ইনিংসে কোনো ফিফটি নেই। তবে ভীষণ প্রয়োজনের সময় ১৭০ এর বেশি স্ট্রাইক রেটে তিনটি কার্যকর ইনিংস খেলেন নাওয়াজ (২২ বলে ৩৮*), হায়দার (১৫ বলে ৩১) ও ইফতিখার (১৪ বলে ২৫*)।

হ্যাগলি ওভালে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারে নাসিম শাহর প্রথম পাঁচ বলে তিনটি চার মারেন ফিন অ্যালেন। শেষ বলে জায়গা করে নিয়ে খেলতে গিয়ে ক্যাচ দেন তিনি ক্যাচ দেন নাওয়াজের হাতে।

প্রথম ১০ ওভার শেষে রান ছিল ২ উইকেটে ৮৩। সেখান থেকে শেষ ১০ ওভারে মাত্র ৮০ রান করতে পারে নিউ জিল্যান্ড।

শেষ ওভারে মাত্র ৪ রান দেওয়া রউফ পাকিস্তানের সফলতম বোলার। ২২ রানে তিনি নেন ২ উইকেট। নাসিম ২ উইকেট নেন ৩৮ রানে।

রান তাড়া করতে গিয়ে পঞ্চম ওভারে ভাঙে পাকিস্তানের উদ্বোধনী জুটি। টুর্নামেন্ট জুড়ে দারুণ বোলিং করা মাইকেল ব্রেসওয়েলকে স্লগ সুইপের চেষ্টায় উইলিয়ামসের হাতে ধরা পড়ে বাবর। ভাঙে ২৯ রানের জুটি।

একাদশ ওভারে শান মাসুদকেও ফিরিয়ে দেয় অফ স্পিনার ব্রেসওয়েল। দারুণ বোলিংয়ে তিনিই জেতেন টুর্নামেন্ট সেরার পুরস্কার।

হায়দার ক্রিজে গিয়েই তোলেন ঝড়। সহজাত আক্রমণাত্মক ব্যাটিং করেন নাওয়াজ। দুই জনের জুটিতে রান আসতে থাকে বানের স্রোতের মতো। তাদের ২৬ বলে গড়া ৫৬ রানের জুটি ভাঙে হায়দারের বিদায়ে। এই জুটিতেই সমীকরণ অনেকটা চলে আসে হাতের নাগালে।

আসিফ আলির দ্রুত বিদায়ের পর ইফতিখারকে নিয়ে বিজয় নিশ্চিত করেন নাওয়াজ।

ম্যান অব দ্যা সিরিজ হন নাওয়াজ।

স্পোর্টস-ডেস্ক/৪৯/ডিএসই