Wednesday, July 29

বিএনপি এখন গণঅভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখছে – ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীর সেতু ভবনে বুধবার ব্রিফিংকালে বিএনপি নেতাদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করলে আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে জানিয়ে আগুন নিয়ে খেললে পরিণতি ভালো হবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি বিভাগীয় সমাবেশের ডাক দিয়েছে। যেকোনো শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনকে স্বাগত জানাই ৷ তবে আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করলে মানুষের জান-মাল রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সংযমী তবে সতর্কতার জন্য প্রস্তুত রয়েছে রাজপথে।

নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে বিএনপি এখন আন্দোলনের নামে সরকার হটানোর চক্রান্ত করছে। বিএনপি এখন গণঅভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গণঅভ্যুত্থান আর আন্দোলনের ভয় বিএনপি গত ১৪ বছর ধরে দেখিয়ে আসছে ৷ তাদের এসব তর্জন-গর্জন মিডিয়া আর ফেসবুকে সীমাবদ্ধ। এ কথা দেশের জনগণ ভালোই জানে।  

হামিম-উল-করিম/১১/ডিএসই