Wednesday, July 29

গোপালগন্জে পুলিশ সদস্যসহ চারজনের মৃত্যু

বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে গোপালগঞ্জে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে এক পুলিশ সদস্যসহ চারজনের প্রাণ গেছে। আহত হয়েছে আরও অন্তত দশজন।

গোপালগঞ্জ সদর থানার ওসি শেখ নাসির উদ্দীন জানান, দুর্ঘটনায় হতাহতরা সবাই বাসের যাত্রী।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- বরিশাল মেট্রোপলিটন পুলিশের রিজার্ভ অফিসের কনস্টেবল আব্দুল আলীম (২৫)।

ওসি বলেন, চট্টগ্রাম থেকে বাগেরহাটের মোংলাগামী দিদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।

“এ সময় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।”

এ ঘটনায় আহত দশজনের মধ্যে সাতজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

রকিবুল/১১/ডিএসই