Wednesday, September 16

দেশে ফিরে প্রধানমন্ত্রী নারী ফুটবল দলের সব খেলোয়াড়কে পুরস্কার দেবেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ নারী ফুটবল দলের সব খেলোয়াড়কে অর্থ পুরস্কার দেবেন। এছাড়া যেসব খেলোয়াড়ের বাড়িতে ঘরের প্রয়োজন, তিনি তাদের ঘর দেবেন।

প্রধানমন্ত্রী খেলোয়াড়দের পারিবারিক অবস্থার খোঁজখবর নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

এর আগে বুধবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ দলের গোলরক্ষক রুপনা চাকমার জন্য বাড়ি তৈরির নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে রুপনা চাকমার জরাজীর্ণ ঘরের ছবি ভাইরাল হলে তা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি এই নির্দেশ দেন।

প্রেস সচিব জানান, যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রী রুপনা চাকমার ঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন।

হামিম-উল/১০/ডিএসই