
দেশের ৬১ জেলা পরিষদের নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ
শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণভবনে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। এ আসনে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন তিনি।
এদিন দেশের ৬১ জেলা পরিষদের নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। সভা শেষে রাতে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীরা হলেন- পঞ্চগড় জেলা পরিষদে আবু তোয়াবুর রহমান, ঠাকুরগাঁও সাদেক কোরাইশী, দিনাজপুরে আজিজুল ইমাম চৌধুরী, নীলফামারীতে মমতাজুল হক, লালমনিরহাট মতিয়ার রহমান, রংপুরে ইলিয়াস আহমেদ, কুড়িগ্রামে মো. জাফর আলী, গাইবান্ধায় আবু বকর সিদ্দিক।
জয়পুরহাটে খাজা শামসুল আলম, বগুড়ায় মকবুল হোসেন, চাঁপাইনবাবগঞ্জে রুহুল আমিন, নওগাঁয় এ কে এম ফজলে রাব্বি, রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, নাটোরে সাজেদুর রহমান খাঁন, সিরাজগঞ্জে আব্দুল লতিফ বিশ্বাস, পাবনায় আ স ম আব্দুর রহিম পাকন। মেহেরপুরে আবদুস সালাম, কুষ্টিয়ায় সদর উদ্দিন খান, চুয়াডাঙ্গায় মাহফুজুর রহমান মঞ্জু, ঝিনাইদহ কনক কান্তি দাস, যশোরে সাইফুজ্জামান পিকুল, মাগুরায় পঙ্কজ কুন্ডু, নড়াইলে সুভাস চন্দ্র বোস, বাগেরহাটে শেখ কামরুজ্জামান টুকু, খুলনায় শেখ হারুনুর রশীদ।
বরগুনায় জাহাঙ্গীর কবির, পটুয়াখালীতে খলিলুর রহমান, ভোলায় আব্দুল মোমিন টুলু,বরিশালে এ কে এম জাহাঙ্গীর, ঝালকাঠিতে খান সাইফুল্লাহ পনির, পিরোজপুরে সালমা রহমান।
বরগুনায় জাহাঙ্গীর কবির, পটুয়াখালীতে খলিলুর রহমান, ভোলায় আব্দুল মোমিন টুলু,বরিশালে এ কে এম জাহাঙ্গীর, ঝালকাঠিতে খান সাইফুল্লাহ পনির, পিরোজপুরে সালমা রহমান।
টাঙ্গাইলে ফজলুর রহমান খান ফারুক, জামালপুরে মোহাম্মদ বাকী বিল্লাহ, শেরপুরে চন্দন কুমার পাল, ময়মনসিংহে অধ্যাপক ইউসুফ খান পাঠান, নেত্রকোনায় অজিত কুমার সরকার, কিশোরগঞ্জে মো. জিল্লুর রহমান, মানিকগঞ্জে গোলাম মহীউদ্দিন, মুন্সীগঞ্জে মো. মহিউদ্দিন, ঢাকায় মো. মাহবুবুর রহমান, গাজীপুরে মোতাহার হোসেন, নরসিংদীতে আবদুল মতিন ভূইয়া, নারায়ণগঞ্জে চন্দন শীল, রাজবাড়ীতে এ কে এম শফিকুল মোরশেদ, ফরিদপুরে ফারুক হোসেন, গোপালগঞ্জ মুন্সি আতিয়ার রহমান, মাদারীপুরে মুনির চৌধুরী, শরিয়তপুরে ছাবেদুর রহমান।
সুনামগঞ্জে খায়রুল কবির রুমেন, সিলেটে নাসির উদ্দিন খান, মৌলভীবাজার মিছবাহুর রহমান, হবিগঞ্জে মো. মুশফিক হুসেন চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়ায় আল মামুন সরকার, কুমিল্লায় মফিজুর রহমান বাবলু, চাঁদপুর ইউসুফ গাজী, ফেনীতে খায়রুল বশর মজুমদার, নোয়াখালী আবদুল ওয়াদুদ পিন্টু, লক্ষ্মীপুরে মো. শাহজাহান, চট্টগ্রামে এ টি এম পেয়ারুল ইসলাম এবং কক্সবাজার মোস্তাক আহমদ চৌধুরী।
