
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না
শুক্রবার (৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে দলটিতে নতুন সদস্যর যোগদান অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ভারত সফরে কি পেয়েছেন, একটা স্মারকলিপি সই করেছেন সেগুলোর মধ্যে এক নদীর পানি বন্টন ছাড়া তো আর কিছু নাই।
ডাকসুর সাবেক এই ভিপি বলেন, অনেকে বলেন পারছেন না তো আওয়ামী লীগের সঙ্গে। তারা তো আছেই। আওয়ামী লীগকে কি হারাতে পারবেন? আমি মনে করি আওয়ামী লীগ হেরে গেছে৷ যেই আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেওয়ার গৌরব অর্জন করেছিল, সেই আওয়ামী লীগ মানে এখন পুলিশ লীগ। পুলিশ নাই, আওয়ামী লীগ নাই। পুলিশ ছাড়া ১২ ঘণ্টাও আওয়ামী লীগ থাকতে পারবে না। এ বিষয়ে আওয়ামী লীগ নাগরিক ঐক্যকে চ্যালেঞ্জ কররে পারে। একটা ডিভেট হতে পারে।
প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে মান্না আরও বলেন, আপনি বলছেন বাসায় আসেন চা খাওয়াবো। আবার বাসার আসার আগেই পথের মধ্যে লাঠি দিয়ে পেটাতে থাকবেন, এরকম ৪২০ আচরন করার দরকার কি? না পারলে বলবেন পারছি না। দ্রব্যমূল্যর দাম কমাতে পারছেন না। জীবনের নিরাপত্তাও দিতে পারেন না। গুম-খুন বন্ধ করতে পারেন না। সারা পৃথিবীর সামনে মাথা হেট করে ফেলেছেন, আপনার তো ক্ষমতায় থাকার অধিকার নাই।
সুমন/০৯/ডিএসই
