Wednesday, July 29

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন

ভারতে চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা ৬ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৯০৭ ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান জাহিদ তুষার এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটটি বিকেল ৫টা ৩৫ মিনিটে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়।

রাজস্থানের শিক্ষামন্ত্রী বুলাকি দাস কাল্লা এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

জয়পুর ত্যাগের আগে প্রধানমন্ত্রী ভারতের রাজস্থানের আজমির শরিফে খাজা গরীবে নেওয়াজ হযরত মঈনুদ্দীন চিশতি (রহ.)-এর দরগা শরীফ জিয়ারত ও প্রার্থনার মাধ্যমে তার চার দিনের সফর শেষ করেন।  

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও অন্যান্যরা