Wednesday, July 29

চাল ও ডিজেলের মূল্য নিয়ন্ত্রণে আনতে শুল্ক এবং কর কমিয়েছে এনবিআর

চাল ও ডিজেলে শুল্ক ও কর কমিয়ে প্রজ্ঞাপন জারি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রবিবার রাতে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে চাল ও ডিজেলের মূল্য নিয়ন্ত্রণে আনতে পণ্য দুটির শুল্ক এবং কর কমিয়েছে।

এর মধ্যে চাল আমদানির ক্ষেত্রে শুল্ক তুলে নিয়েছে সরকার। পাশাপাশি বাজারে সরবরাহ বাড়াতে চাল আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। আর ডিজেলের আগাম কর অব্যাহতি ও আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

চালের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়, সুগন্ধি চাল ছাড়া যে কোনো চাল আমদানির ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে। সুবিধাটি বহাল থাকবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এর আগে বিকেলে বাজারে চালের সরবরাহ বাড়ানোর জন্য আমদানি শুল্ক আরও কমিয়ে আনার ঘোষণা দিয়েছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, ১০ শতাংশ কমিয়ে আমদানি শুল্ক ১৫ শতাংশ করে আজ রোববার রাতেই প্রজ্ঞাপন জারি হতে পারে।

ডিজেলে হ্রাসকৃত আমদানি শুল্ক চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

রতন-আলি/২১/ডিএসই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *