
ওআইসি মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা আজ শনিবার (২৭ আগস্ট) তিন দিনের সফরে ঢাকায় আসছেন।
ঢাকা সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন ওআইসির মহাসচিব। তিনি প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গেও বৈঠক করবেন।
বাংলাদেশ সফরকালে গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) পরিদর্শন করবেন হুসেইন ইব্রাহিম তাহা।
উল্লেখ্য, চাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুসেইন ইব্রাহিম তাহা ওআইসি মহাসচিব নির্বাচিত হওয়ার পর ঢাকায় এটাই তার প্রথম সফর।
রজত-কামাল/১১/ডিএসই
