Wednesday, July 29

ছাত্রজীবনে কোন সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন?

পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন

কেন ‘৬৯-এর গণঅভ্যুথানের উত্তাল সময়গুলোতে ছাত্রলীগের সদস্য ছিলেন না পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন ? তিনি কি স্বাধীনতা বিরোধী ছিলেন ?

এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায় সেসময় আবদুল মোমেন এস এম হলের আবাসিক ছাত্র ছিলেন। তিনি তৎকালীন সময়ে ন্যাশনাল স্টুডেন্ট ফ্রন্ট (এনএসএফ)-এর হল শাখার সভাপতির দায়িত্বে ছিলেন। যদিও বিষয়টি নিশ্চিত করা যায়নি।

তবে একাধিক সূত্রে জানা যায়, ১৯৭১ সালের সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস (সিএসএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সচিবালয় ক্যাডার পান মেধাবী আবদুল মোমেন। কিন্তু যোগদান করতে পারেননি চাকরিতে। কারণ বঙ্গবন্ধু সরকার ১৯৭১ সালের সব পরীক্ষাই বাতিল করে দেন। পরবর্তীতে ১৯৭৭ সালে জিয়াউর রহমান সরকার সিনিয়রিটি দিয়ে তাদেরকে চাকরিতে যোগদান করান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মন্ত্রীর যে জীবন বৃত্তান্ত দেওয়া আছে সেখানে বলা আছে, ১৯৭১ সালের ১ মার্চ কমার্স ব্যাংক পাকিস্তানের চাকরি ছেড়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন আবদুল মোমেন।

যদিও মুক্তিযুদ্ধ শুরু হয়েছে ২৬ মার্চ রাত থেকে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৯৭১ সালে আবদুল মোমেন তৎকালীন পূর্বাঞ্চলীয় বেসামরিক প্রশাসক দেওয়ান ফরিদ গাজী এম.এন.এ-এর সাথে কাজ করেন। পরে দেওয়ান ফরিদ গাজী স্বাধীন বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী নিযুক্ত হলে তাঁর ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করেন।

আমাদের সূত্র বলছে, ফরিদ গাজী প্রতিমন্ত্রী থাকাকালীন হয়ত আব্দুল মোমেন (বঙ্গবন্ধু সরকারে) তাঁর এপিএস ছিলেন। পিএস থাকার কোনো সুযোগ ছিল না। কারণ তিনি নিয়মিত কোনো সরকারি চাকরিতে তখন ছিলেন না।

বিশেষ-প্রতিনিধি/২১/ডিএসই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *