Wednesday, July 29

মেডিক্যাল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িতদের ১৪ জনই ডাক্তার

প্রশ্ন ফাঁসের ঘটনায় ৪৪ জনের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

মেডিক্যাল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় ৪৪ জনের সম্পৃক্ততা পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি। এই ৪৪ জনের মধ্যে ১৪ জন চিকিৎসক।

সিআইডির কর্মকর্তারা বলছেন, প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে এই চক্রের সদস্যদের প্রায় ১০০ কোটি টাকা অর্থ-সম্পদের খোঁজ পেয়েছেন তারা।

সিআইডি সূত্রে জানা গেছে ইতোমধ্যে এই মামলার চার্জশিট প্রস্তুত করা হয়েছে। শিগগিরই আদালতে চার্জশিট জমা দেওয়া হবে। 

সিআইডির তদন্ত সংশ্লিষ্টরা জানান, প্রেস কর্মচারী আবদুস সালাম খান ও তার খালাতো ভাই জসীম উদ্দিন ভূইয়ার পারিবারিক চক্রটিতে ছিলেন চিকিৎসক, শিক্ষক, ব্যাংকার, কোচিং সেন্টারের মালিক, শিক্ষার্থী, ছাত্রলীগ নেতা সহ অনেকেই।

সিআইডির এক কর্মকর্তা জানান, চক্রের সদস্যরা পারস্পরিক যোগসাজশে ডেন্টাল ও মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষার ফাঁসকৃত প্রশ্নপত্র ১০ থেকে ১৫ লাখ টাকায় বিক্রি করত।

রজত-আলি/২২/ডিএসই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *