
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির ও চট্টগ্রামের জে.এম. সেন হলের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা চাই এখানে আমাদের সব ধর্মের মানুষ নিজেদের সমান অধিকার নিয়ে বসবাস করবে। এ দেশের মাটিতে সবার সমান অধিকার। আমারও যতটুকু অধিকার আপনাদের তো ততটুকু অধিকার রয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সনাতন হিন্দু সম্প্রদায়কে বলবো—আপনারা এ দেশের মানুষ। নিজেদের সংখ্যালঘু মনে না করে মনে করবেন আপনারা এই দেশেরই নাগরিক। তাই সমানভাবে নাগরিক অধিকার আপনারা ভোগ করবেন এবং আমরাও সেভাবে আপনাদের দেখতে চাই।’
শেখ হাসিনা আরও বলেন, আত্মবিশ্বাস নিয়ে যদি চলতে পারেন, তাহলে আর দুষ্টু লোকেরা কোনও ক্ষতি করতে পারবে না। আর দুষ্টু লোক সব ধর্মেই রয়েছে। কাজেই এই ঐক্য ও বিশ্বাস সবার মাঝে থাকতে হবে এবং সেটা নিয়েই আপনারা চলবেন, সেটাই আমি চাই।
বাসস/২৮/ডিএসই
