
ডিম আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে
বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের বলেন, দাম কমানোর স্বার্থে প্রয়োজন হলে বিদেশ থেকে ডিম আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, “আমরা একটু দেখি। যদি এমনটাই সত্যি হয় যে, ডিম আমদানি করলে পরে এটার দাম কমবে, তাহলে আমরা আমদানির সিদ্ধান্ত নিয়ে ফেলব।”
সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, “আমরা কৃষি মন্ত্রণালয়, মৎস্য মন্ত্রণালয়সহ কয়েকটা মন্ত্রণালয় ডিমের ব্যাপারটা নিয়ে আলোচনা করে কীভাবে কমানো যায়…। তবে সবকিছু কিন্তু রাতারাতি করা সম্ভব না।”
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি কবে স্বাভাবিক হতে পারে, এমন প্রশ্নে তিনি বলেন, “আমরা অনেকেই আশাবাদী, অক্টোবরের মধ্যে হয়ত পরিস্থিতি… কতগুলো ফ্যাক্টর তো কাজ করে। যেমন “এখন আমি জানি না পুতিন সাহেব কবে যুদ্ধ বন্ধ করবেন। এটা তো আমার হিসাবের মধ্যে নেই।”
সংবাদ সম্মেলনে শিগগিরই ভোজ্যতেলের দাম পুনর্নির্ধারণের কথা জানান মন্ত্রী।
সিরাজুল-ইসলাম/১০/ডিএসই
