
বরগুনায় ছাত্রলীগের নেতাকর্মীদের পুলিশের লাঠিপেটা
ছাত্রলীগের নেতাকর্মীদের লাঠিপেটার ঘটনায় বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে প্রথমে বরিশাল রেন্জে এবং পরে চট্টগ্রাম রেন্জে সংযুক্ত করার পর মঙ্গলবার রাতে আরও পাঁচ সদস্যকে সরানোর কথা সাংবাদিকদের জানান জেলা পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক।
তিনি আরও জানান, বরগুনা সদর থানার এএসআই সাগর, পুলিশ লাইনসের কনস্টেবল রাফিউল ও ডিবি পুলিশের কনস্টেবল কে এম সানিকে ভোলা জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়া ডিবি পুলিশের এএসআই ইসমাইল ও কনস্টেবল রুহুল আমিনকে পিরোজপুর জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে।
সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় ছাত্রলীগের পদবঞ্চিত ও নতুন কমিটির নেতাদের সমর্থকদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় তাদের ছোঁড়া ইটের আঘাতে পুলিশের গাড়ির গ্লাস ভেঙে যায়। তখন ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা করে।
সবুজ/১২/ডিএসই
