
চার্চের ভেতরে অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত
রবিবার মিশরে গিজা নগরীতে আবু সেফিন মনাস্টেরি চার্চের ভেতরে অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছে।
দায়িত্বরত দুই নিরাপত্তাকর্মী জানান, ইমাবাবা এলাকার কাছে আবু সিফিন চার্চে পাঁচ হাজার ধর্মীয় অনুসারী সমবেত হওয়ার সময় বৈদ্যুতিক সমস্যা থেকে আগুনের সৃষ্টি হয়।
এতে মানুষের হুড়োহুড়িতে পদচাপায় হতাহতের ঘটনা ঘটে। নিহতদের বেশির ভাগই শিশু।
চার্চের এক উপসনাকারী বলেন, “লোকজন চার্চের তৃতীয় এবং চতুর্থ তলায় জড়ো হচ্ছিল। আমরা দ্বিতীয় তলা থেকে ধোঁয়া বের হতে দেখলাম। লোকজন দৌড়াদৌড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নামছিল আর একে অপরের ওপর হুমড়ি খেয়ে পড়ছিল।”
“তখনই আমরা একটি শব্দ শুনি এবং স্ফূলিঙ্গ দেখতে পাই। এরপরই জানালা দিয়ে আগুন বেরোতে দেখা যায়।”
রয়টার্স/১৯/ডিএসই
