Wednesday, July 29

মিশেল ব্যাচেলেট ঢাকায় পৌঁছেছেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিমানবন্দরে অভ্যর্থনা জানান

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট ঢাকায় পৌঁছেছেন। 

রোববার (১৪ আগস্ট) সকাল ১০টা ২০ মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। 

সরকারের আমন্ত্রণে চার দিনের সফরে এসেছেন তিনি। মানবাধিকার পরিস্থিতি দেখতে তাকে এই আমন্ত্রণ জানানো হয়।

ব্যাচেলেট সফরে এসে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত জাদুঘর পরিদর্শন করবেন। পরে তিনি কক্সবাজারের একাধিক রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাবেন।

সফরকালে মিশেল ব্যাচেলেট পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার। 

রাজ্জাক/১২/ডিএসই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *