Wednesday, July 29

বর্ডার দিয়ে মশার অনুপ্রবেশ এবং আমাদের ম্যালেরিয়া

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শুধুমাত্র দেশে ব্যবস্থা নিলে হবে না, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সমন্বয় করে সেসব দেশেও যাতে ম্যালেরিয়া সংক্রমণ বন্ধ হয়ে তার ব্যবস্থা নিতে হবে। আমরা ম্যালেরিয়া নির্মূল করলেও বর্ডার দিয়ে যদি ম্যালেরিয়াবাহি মশা প্রবেশ করে তাহলে তো আর আটকা‌তে পার‌ব না।

বুধবার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর এক‌টি হোটেলে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সংক্রামক রোগ নিয়ন্ত্রণে আমাদের অনেক সফলতা র‌য়েছে। ইতোমধ্যে দেশকে পোলিও, কালাজ্বর, যক্ষ্মামুক্ত করা সম্ভব হ‌লেও ম্যালেরিয়া নির্মূল সম্ভব হয়নি। ম‌নে রাখ‌তে হ‌বে, এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একক চেষ্টায় সম্ভবও নয়। সবার সহ‌যো‌গিতা পে‌লেই কেবল অন্য রো‌গের ম‌তো ম্যা‌লে‌রিয়াও দূর করা সম্ভব হ‌বে।

তিনি বলেন, আমাদের লক্ষ্যমাত্রা ২০৩০ সালের মধ্যে দেশকে ম্যালেরিয়া মুক্ত করা। ২০১৪ সালে ম্যালেরিয়া সংক্রমণ ছিল ৫৭ হাজারের বেশি। বর্তমানে স‌র্বোচ্চ সংক্রমণ হয় ৬-৭ হাজার। সবাই মি‌লে সঠিকভাবে কাজ করলে ২০৩০ এর আগেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব ব‌লে বিশ্বাস ক‌রি।

রাশেদুল-ইসলাম/০৯/ডিএসই