Wednesday, July 29

ভোলায় আহত জেলা ছাত্রদলের সভাপতির মৃত্যু

ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম

ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর জানিয়েছেন, পুলিশের সঙ্গে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে আহত জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম মারা গেছেন।

বুধবার (৩ আগষ্ট) বিকেল ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ সংঘর্ষের ঘটনায় দু’জনের মৃত্যু হলো।

সারাদেশে লোডশেডিং ও জ্বালানি অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩১ জুলাই) ভোলায় আয়োজিত বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাধা দেওয়ায় পুলিশের সাথে এ সংঘর্ষ হয়। এতে ওই দিনই স্বেচ্ছাসেবক দলের সদস্য আবদুর রহিম নিহত হন।

রাজ্জাকুর-রহমান/১০/ডিএসই