
জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে সরকারের ব্যয় সংকোচন নীতি বাস্তবায়নে সভা
বিদ্যুৎ, জ্বালানি ও পানি থেকে শুরু করে সব খাতে মিতব্যয়ী হতে ব্যাংকের সকলকে নির্দেশনা দিয়েছেন জনতা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ।
বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে সরকারের ব্যয় সংকোচন নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এক সভায় তিনি এই নির্দেশনা দেন।
সভায় ব্যাংকের ডিএমডি মো. আব্দুল জব্বার, শেখ মো. জামিনুর রহমান, মো. কামরুল আহছান এবং মো. নুরুল আলমসহ সংশ্লিষ্ট জি এম ও ডিজিএমরা উপস্থিত ছিলেন।
এছাড়া অনলাইন প্লাটফর্মে ব্যাংকের বিভিন্ন বিভাগীয় প্রধান ও নির্বাহীরা সংযুক্ত হন।
সভায় বিদ্যুৎ ও জ্বালানির খরচ কমিয়ে আনা, যানবাহন ক্রয় না করা এবং সকল সভা ও প্রশিক্ষণ কর্মশালা ভার্চুয়ালি করাসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়। অত্যাবশ্যক না হলে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে ও নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।
রফিক/১৭/ডিএসই
