Wednesday, July 29

১০০ টাকা এখন কলকাতায় ৮৪ রুপি থেকে নেমে ৭১ রুপি হয়েছে

খোলাবাজারে ১০০ টাকায় ৮৪ থেকে ৮৫ রুপি পাওয়া যেত, এখন পাওয়া যাচ্ছে ৭১ রুপি

কলকাতার নিউমার্কেট এলাকায় কমবেশি শতাধিক মুদ্রা বিনিময় কেন্দ্র রয়েছে। একজন মুদ্রা ব্যবসায়ী বলেন, বাংলাদেশি পর্যটকরা বৈধভাবে ডলার নিয়ে আসতে পারেন। এখানে এক ডলার বিক্রি হচ্ছে ৮০ রুপি ৫০ পয়সায়। যারা বাংলাদেশ থেকে বেড়াতে আসেন তাদের অনেকে অবৈধভাবে বাংলাদেশি টাকা নিয়ে আসেন। আমরা ১০০০ টাকার নোট হলে ৭১০ টাকা দেই। ব্যাংক দেয় ৮৩ টাকা। একমাস আগেও যেখানে খোলাবাজারে ১০০ টাকায় ভারতে পাওয়া যেত ৮৪ থেকে ৮৫ রুপি, এখন পাওয়া যাচ্ছে ৭১ রুপি।

কলকাতার বেশ কয়েকটি ব্যাংকে খোঁজ নিয়ে জানা যায়, সরকারিভাবে বাংলাদেশি ১০০ টাকায় ৮৩ রুপি পাওয়া যাচ্ছে। তবে অধিকাংশ বাংলাদেশি পর্যটকই স্থানীয় বিভিন্ন মুদ্রা বিনিময় কেন্দ্র থেকে টাকার বিনিময় করেন। ‌ 

বাংলাদেশি পর্যটকরা বলছেন, বাংলাদেশেও ডলারের দাম অনেক বেড়েছে। চিকিৎসার জন্য তাই বাংলাদেশি টাকা নিয়ে আসেন অনেকে।‌ আর সেই টাকা ভাঙানোর সময় দাম কমার কারনে সমস্যা হচ্ছে।  

বিশনু-রায়(কলকাতা)/০২/ডিএসই