Wednesday, July 29

চলছে ডি-৮ মন্ত্রী পর্যায়ের সম্মেলন

ঢাকায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে ডি-৮ কমিশনের বৈঠক চলছে

উন্নয়নশীল আট দেশের অর্থনৈতিক জোট ডি-৮-এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আজ বুধবার ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক- ৮টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের প্রতিনিধিত্বকারী প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেবে। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি বৈঠক উদ্বোধন করেছেন।

গত দু’দিন ধরে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে ডি-৮ কমিশনের বৈঠক চলছে। আজ মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনীতে মিশরের একজন সহকারী মন্ত্রী, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত, মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল, নাইজেরিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা স্বশরীরে উপস্থিত থেকে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করছেন।

ইমরোজ-খালিদী/০৫/ডিএসই