Wednesday, July 29

ইরাকের রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর আম উপহার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইরাকে শুভেচ্ছা উপহার হিসেবে এক টন বিশেষ জাতের সুস্বাদু আম্রপালি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৮ জুলাই) ইরাকে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ফজলুল বারী প্রধানমন্ত্রীর এই উপহারের একটা অংশ ইরাকের রাষ্ট্রপতির প্যালেসে নিয়ে গেলে রাষ্ট্রপতির প্রটোকল বিষয়ক উপদেষ্টা তাহসিন এ. অ্যানা রাষ্ট্রপতির পক্ষে তা গ্রহণ করেন।

উপদেষ্টা রাষ্ট্রপতির পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সরকারকে বিরল উপহারের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে রাষ্ট্রদূত ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ‍উপহার হস্তান্তর করেন। উপহার গ্রহণ করে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী বিরল ‌‌‘আম কূটনীতির’ দৃষ্টান্ত স্থাপনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন, বন্ধুপ্রতিম দু’দেশের মধ্যে বিরাজমান কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আগামী দিনে আরও শক্তিশালী ও সুদৃঢ় হবে।

দবিরউল/০৭/ডিএসই