Wednesday, July 29

অফিস সূচি হতে পারে ৯টা থেকে ৩টা

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ের এক বৈঠকের পর সাংবাদিকদের প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, ‘কোভিডের সময় জীবন অন্যভাবে ছিল। অফিসের সময় সংশোধন করে ৯টা থেকে ৩টা করা যায় কি না বা ঘরে বসে কাজ করতে পারি কি না সেটি সরকারের উচ্চ পর্যায় চিন্তা করতে পারে। এতে বিদ্যুৎ সাশ্রয় হবে।

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে অফিস সূচিতে বদল আসতে পারে। অফিসের সময় সংশোধন করা হলে ৯টা থেকে ৩টা করা হতে পারে বলে তিনি জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেন, ‘আমাদের উৎপাদন ক্ষমতা আছে। দাম না বাড়লে আমরা সবাইকে দিতে পারতাম। প্রধানমন্ত্রী দামের বিষয়ে সহনশীল হয়েছেন। সাবসিডি দেয়া হচ্ছে। কোথায় যাবে কেউ বলতে পারে না।’

লোডশেডিং নিয়ে আগেই জানানোর বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে তৌফিক-ই-এলাহী বলেন, ‘ফিল্ড লেভেলে কমিটি আছে তারা এটা বাস্তবায়ন করে। এটা আমরা রিভাইব করছি। কত উৎপাদন হবে, কত বিতরণ হবে, এটা জেনে পরে জানানো হবে।’

রিয়াজ/০৯/ডিএসই