Tuesday, September 15

ইউনিয়ন ব্যাংকের ৯৫ শতাংশই খেলাপিযোগ্য ঋণ

ইউনিয়ন ব্যাংক

ইউনিয়ন ব্যাংকের বিতরণ করা ঋণের প্রায় সাড়ে ১৮ হাজার কোটি টাকা বা ৯৫ শতাংশই খেলাপিযোগ্য বলে বাংলাদেশ ব্যাংকের নিয়মিত পরিদর্শনে বেরিয়ে এসেছে বলে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়।

বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের মুদ্রানীতি ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, শরীয়াহভিত্তিক নতুন ব্যাংকটিতে বাংলাদেশ ব্যাংকের নিয়মিত অনুসন্ধানে পাওয়া তথ্যাদি ‘মনিটরিংয়ের’ মধ্যে রয়েছে জানিয়ে গভর্নর বলেন, “সমস্যা হয়েছে, যেখানে যে সমস্যা হবে, আমরা দেখব, আমরাই সমাধান বের করবো, আমরাই উদ্ধার করবো।’’

তাসবিরুল/০৮/ডিএসই