Wednesday, July 29

২৪ কোটি টাকা রাজস্ব হারানোর সম্ভাবনায় শুল্ক গোয়েন্দাদের রোলস রয়েস আটক

আটককৃত রোলস রয়েস ব্র্যান্ডের কালিনান এসইউভি

বুধবার অধিদপ্তরের যুগ্মপরিচালক মো. শামসুল আরেফিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুলশান থেকে রোলস রয়েস ব্র্যান্ডের ২০২১ সালের কালিনান এসইউভি মডেলের ৬ হাজার ৭৫০ সিসির একটি গাড়ী আটক করেছে শুল্ক গোয়েন্দারা।

গাড়িটি সিইপিজেডের ‘জে এন্ড জে ইনটিমেটস লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের নামে ২৭ এপ্রিল আমদানি করা হয়। তবে গাড়িটি চট্টগ্রাম বন্দর থেকে শুল্কায়ন ছাড়াই ১৭ মে গাড়িটি সিইপিজেড থেকে ঢাকার বারিধারায় নিয়ে যাওয়া হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্মপরিচালক মো. শামসুল আরেফিন খানের নেতৃত্বে একটি দল গত সোমবার বারিধারায় গাড়ীটির সন্ধান পেয়ে কাস্টমস আইন ১৯৬৯ এর বিধান লঙ্ঘন করায় গাড়িটি আটক করে।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গাড়িটি ২০০০ সিসি’র বেশি হওয়ায় শুল্ক মুক্ত সুবিধা প্রাপ্য না হলে সরকার ২৪ কোটি টাকা রাজস্ব হারাবে।

বিষয়ে চট্টগ্রাম কাস্টমসের কমিশনার ফখরুল আলম বলেন, শুল্ক মুক্ত সুবিধার আওতায় হোক বা শুল্কায়ন যোগ্য হোক এ বিষয়ে সিদ্ধান্তের আগেই গাড়িটি ইপিজেড থেকে ঢাকায় নেয়া বেআইনি।

বিজ্ঞপ্তি-শুল্কগোয়েন্দা/০২/ডিএসই