Wednesday, July 29

বিশ্বব্যাংকের সাথে ২৭৬০ কোটি টাকার ঋণ চুক্তি

বিশ্বব্যাংকের সাথে ঋণ চুক্তি

বাংলাদেশকে কোভিড-১৯ এবং ভবিষ্যৎ সংকটের জন্য শহরাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক।

রোববার (৭ আগস্ট) বিশ্বব্যাংকের সাথে ঋণ চুক্তি করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। সংস্থাটির পক্ষে কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন এবং ইআরডির সচিব শরিফা খান নিজ নিজ পক্ষে ঋণ চুক্তিতে সই করেন।

বিশ্বব্যাংক জানায়, বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের মধ্যে আজকে ৩০ কোটি মার্কিন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ২ হাজার ৭৬০ কোটি টাকা (প্রতি ডলার ৯২ টাকা ধরে)। 

সংস্থাটি আরও জানায়, স্থানীয় সরকার কোভিড-১৯ রেসপন্স এবং রিকোভারি প্রকল্পে এ অর্থ ব্যয় হবে। এই প্রকল্পটির মাধ্যমে শহরাঞ্চলসহ আটটি বিভাগের মোট ৩৯.৯ মিলিয়ন জনগোষ্ঠী উপকৃত হবেন। এটি মহামারি থেকে পুনরুদ্ধার করা এবং জলবায়ু পরিবর্তন, দুর্যোগ এবং রোগের প্রাদুর্ভাবসহ ভবিষ্যতের ধাক্কাগুলোর জন্য প্রস্তুতি নিতে সহায়তা করবে। 

বিশ্বব্যাংক জানায়, পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে। তবে উত্তোলিত ঋণের ওপর বার্ষিক ০ দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ এবং ১ দশমিক ২৫ শতাংশ হারে সুদ পরিশোধ করতে হবে।

নারায়ন-স্যানাল/০৯/ডিএসই