Wednesday, July 29

ফায়ার সার্ভিসের ৮ জন উপসহকারী পরিচালকের পদন্নোতি

ফায়ার সার্ভিস অধিদপ্তরের সম্মেলন কক্ষে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ব্যাজ পরানো অনুষ্ঠান

সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ৮ জন উপসহকারী পরিচালক। 

রোববার( ৩ জুলাই)  সকালে ফায়ার সার্ভিস অধিদপ্তরের সম্মেলন কক্ষে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ব্যাজ পরিয়ে দেন বাহিনীটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। 

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন বলেন, ‘পদোন্নতি শুধু সম্মান, সুবিধা আর ক বৃদ্ধি করে না, এটির মাধ্যমে দায়িত্বও বৃদ্ধি পায়। আশা করি, সবাই তাদের নতুন দায়িত্ব ও চ্যালেঞ্জ সততা ও স্বচ্ছতার সঙ্গে যথাযথভাবে পালন করবেন। ফায়ার সার্ভিসের মূল লক্ষ্য বাস্তবায়নে পদোন্নতিপ্রাপ্তরা সচেষ্ট হবেন।’

পরে তিনি পরিচালক, প্রকল্প পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালককে সঙ্গে নিয়ে পদোন্নতিপ্রাপ্ত প্রত্যেক কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল মো. রেজাউল করিম  সভাপতির বক্তব্যে বলেন, ‘অধিদপ্তরের মহাপরিচালকের আন্তরিক উদ্যোগ আর সঠিক নির্দেশনায় আমরা স্বল্পতম সময়ের মধ্যে এ পদোন্নতি দিতে পেরে আনন্দিত।’

নিতিন-রায়/০৯/ডিএসই