Thursday, September 3

পৃথক তিন প্রজ্ঞাপনে রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

ঢাকা : অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বুধবার (২ সেপ্টেম্বর ) পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করে রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।

ব্যাংক তিনটি হলো–অগ্রণী ব্যাংক পিএলসি, বেসিক ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল)।

উপসচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট ব্যাংক তিনটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে প্রয়োজনীয় বিধিগত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

চুক্তি বাতিল হওয়া তিন এমডি হলেন অগ্রণী ব্যাংকের মো. আনোয়ারুল ইসলাম, বেসিক ব্যাংকের মো. কামরুজ্জামান খান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) মো. জসীম উদ্দিন।

অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ব্যাংক কোম্পানি আইন ও পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী এসব কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের জন্য সরকার সুপারিশ ও সম্মতি জ্ঞাপন করেছে। এর পরিপ্রেক্ষিতে তাদের চুক্তি বাতিলের বিষয়ে পরবর্তী আইনি ও বিধিগত কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রদান করা হলো।

কানিজ-০৩/ডিএসই-৯