
দৈনিক নেপাল নিউজ এর এক প্রতিবেদনে জানা যায়, বুধবার (২৬ আগস্ট) স্থানীয় সময় সকাল ৯টার দিকে ভোতে কোশি নদীতে হঠাৎ পানির প্রবল স্রোত নেমে আসে। তিব্বত সীমান্তবর্তী অঞ্চলটিতে এই আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৯৫ ছাড়িয়েছে। বন্যায় গ্রাম ও বেশ কয়েকটি প্রকল্প এলাকা ভেসে গেছে। ধারণা করা হচ্ছে, এই পানি তিব্বতের দিক থেকে এসেছে।
ঘটনায় ভারতীয় সহ কয়েক’শ পর্যটক নিখোঁজ হন। উদ্ধার ও ত্রাণকাজে নেপাল সেনাবাহিনীর ১৪টি হেলিকপ্টার এবং দুর্যোগ মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে।
হঠাৎ পানির উচ্চতা বেড়ে যাওয়ায় রাসুয়া জেলার তিমুরে এবং কাছের স্যাফ্রুবেশি এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়। নেপাল সেনাবাহিনী জানিয়েছে, যানবাহন, পণ্যসামগ্রী ও অন্যান্য সম্পদ পানির স্রোতে ভেসে গেছে।
হামিম-২৬/ডিএসই-৮
