
ঢাকা : বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সন্ধ্যা সাতটা আটত্রিশ মিনিটে বঙ্গভবনের দরবার হলে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান।
এর আগেই অনুষ্ঠানস্থলে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ডা. জোবায়দা রহমান, অন্তবর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস সহ সরকারের মন্ত্রিসভার সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা।

সন্ধ্যা সাতটা একত্রিশ মিনিটে অনুষ্ঠানস্থলের মূলমঞ্চে আসেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ এবং জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
নওরিন-২১/ডিএসই-৮
