Tuesday, August 11

‘র’ প্রধান পরাগ জৈন ঢাকায়

ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (আরএডব্লিউ বা র) সেক্রেটারি পরাগ জৈন

ঢাকা : সরকারের বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (আরএডব্লিউ বা র) সেক্রেটারি পরাগ জৈন চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সহ ঢাকা এসেছেন।

ঢাকা সফরে তার সঙ্গে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি এবং শৈবাল রায় চৌধুরী।

এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে রোববার দুপুরে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

তবে ভারতীয় প্রতিনিধি দলের এই সফরের বিষয়ে কোনো দেশই আনুষ্ঠানিকভাবে তথ্য প্রকাশ করেনি।

ভারতীয় পুলিশ সার্ভিসের ১৯৮৯ ব্যাচের কর্মকর্তা পরাগ জৈন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (আরএডব্লিউ বা র) সেক্রেটারির দায়িত্ব পালনের পাশাপাশি স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির স্পেশাল সেক্রেটারির দায়িত্বে রয়েছেন।

বাংলাদেশে আসার আগে চীন সফর করেছেন ‘র’ প্রধান পরাগ জৈন।

রেজা-৯/ডিএসই-৮