Wednesday, August 12

ভারতকে খুশী করতে জাদুঘর থেকে ফেলানির ভাস্কর্য সরিয়ে ফেলা হয়েছে

জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে নাহিদ ইসলাম

ঢাকা : আজ (শনিবার) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের নাহিদ ইসলাম বলেন, এর আগেও আমরা এখানে এসেছিলাম। আজ কিছু পরিবর্তন আমরা দেখতে পেয়েছি। এই সরকার এ পরিবর্তন করেছে। এখানে সীমান্ত হত্যার একটা সেগমেন্ট ছিল। সীমান্তে আমাদের যে সকল ভাই বোনেরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের একটা তালিকা ছিল। ফেলানির একটা ভাস্কর্য ছিল। সেই জিনিসগুলো সরিয়ে ফেলা হয়েছে। মোদি বিরোধী আন্দোলনের কিছু স্মৃতি ছবি ছিল সেটা সরিয়ে ফেলা হয়েছে। সরকার হয়তো ভারতকে খুশি করার জন্য করেছে। কিন্তু আমাদের সম্পর্ক হতে হবে মর্যাদার ভিত্তিতে।’

ইতিহাসের দলীয়করণ না করার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এখানে যাতে কোন ধরনের দলীয় ইতিহাস তৈরি না হয়। এটা একটা প্রকৃত ইতিহাস চর্চার জায়গা। এর আগের সময়গুলোতে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়েও দলীয়করণ হয়েছে। একদল আসছে পাঠ্যপুস্তক পাল্টে গিয়েছে, ইতিহাস পাল্টে গিয়েছে। জাদুঘরের একটা জাতীয় চরিত্র থাকা উচিৎ যাতে সেটাকে সবাই ধারণ করতে পারে এবং প্রকৃত সত্যটাই সেখানে আসে।

এনসিপির প্রতিনিধিদলে সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলমসহ এনসিপি ও সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কানিজ-০৮/ডিএসই-৮