
ঢাকা : বুধবার (৫ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরে বহুল প্রত্যাশিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই অভ্যুত্থান ঠেকাতে হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষ হত্যা করে ফ্যাসিস্ট সরকার – যা সভ্য জগতে বিরল ঘটনা। এতে শত শত মানুষ শহীদ হন ও আহত হন ৩০ হাজারের বেশি মানুষ।
বিগত সরকারের বিচারবহির্ভূত কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী আরও বলেন, “তাদের শাসন আমলে রাষ্ট্রীয় গুম ও খুন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছিল। এই শাসনব্যবস্থা দেশবাসীকে স্বাধীনতা-পরবর্তী তাদের সাড়ে তিন বছরের শাসনামলকে স্মরণ করিয়ে দেয়।”
এতে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। আরও উপস্থিত ছিলেন জুলাই শহিদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধার।
প্রধানমন্ত্রী বলেন, জুলাই স্মৃতি জাদুঘর নতুন প্রজন্মের জন্য তাদের পূর্বসূরীদের গৌরবময় ও সাহিসকতার ইতিহাস হয়ে থাকবে। তাছাড়া ফ্যাসিবাদের দুঃশাসনের স্মৃতি সম্পর্কেও তারা জানতে পারবে।
তিনি জুলাই গণঅভ্যুত্থানসহ বিগত আন্দোলন-সংগ্রামে নিহত ও নির্যাতিত মানুষের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন।
কানিজ-৫/ডিএসই-৮
