Thursday, July 30

জামায়াতে ইসলামী আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে

ঢাকা : বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে দলটি আয়-ব্যয়ের হিসাব জমা দেয়।

ইসিতে জমা দেয়ার হিসাব অনুযায়ী, দলটি ২০২৫ সালে আয় করেছে ২৩ কোটি ৬৮ লাখ ২৪ হাজার ১৩৯ টাকা। আর ব্যয় হয়েছে ২৩ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ৯৩৪ টাকা।

দলটির আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে ২৩ লাখ ৬২ হাজার ৭৯৫ টাকা। দলটির হাতে নগদ আছে ৭ কোটি ৫১ লাখ ১৩ হাজার ৬৫ টাকা। আর ব্যাংকে জমা আছে ৭ কোটি ৯৮ লাখ ৩১ হাজার ৩৬৩ টাকা।

এর আগে, ২০২৪ সালে জামায়াতে ইসলামী আয় দেখিয়েছিল ২৮ কোটি ৯৭ লাখ ২৯৯ টাকা। আর ব্যয় হয়েছিল ২৩ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ১৭৭ টাকা।

হামিম-৩০/ডিএসই-৭