Wednesday, July 29

বিশ্বকাপ ট্রফি নিয়ে মাদ্রিদ-বারাজাস বিমানবন্দরে অবতরণ

স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ২০১০ সালের পর আবার বিশ্বকাপ ট্রফি নিয়ে মাদ্রিদ-বারাজাস বিমানবন্দরে অবতরণ করে স্পেন দলকে বহনকারী আইবেরিয়ার বিশেষ উড়োজাহাজ।

বিমানের দরজা খুলতেই সবার আগে নেমে আসেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার পরই হাতে বিশ্বকাপের স্বপ্নের ট্রফি নিয়ে বেরিয়ে আসেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় রদ্রি। মাথার ওপর উঁচিয়ে ধরা সেই ট্রফিই যেন বলছিলো, আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে স্পেন।

বিমানবন্দর থেকে প্রথমে মাদ্রিদের উপকণ্ঠে জারজুয়েলা প্রাসাদে রাজা ষষ্ঠ ফিলিপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের আমন্ত্রণে মনক্লোয়া প্রাসাদে হবে সরকারি সংবর্ধনা।

ফাইনালের সবচেয়ে উত্তপ্ত সময়ে মোনাজাতে ব্যস্ত ছিলেন ইয়ামাল!

তবে দিনের সবচেয়ে প্রতীক্ষিত আয়োজন ছাদখোলা বাসে করে রাজধানীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করবে স্পেন দল। সেই শোভাযাত্রার গন্তব্য সিবেলেস স্কয়ার। এখানেই বড় শিরোপা জয়ের আনন্দ ভাগাভাগি করে নেয় স্পেনের ক্রীড়াজগত।

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর ধারণা, প্রিয় ফুটবলারদের একনজর দেখতে এবং বিশ্বকাপ ট্রফিকে স্বাগত জানাতে মাদ্রিদের রাস্তায় জড়ো হবেন প্রায় ১০ লাখ মানুষ। কারও হাতে জাতীয় পতাকা, কারও গায়ে লাল জার্সি, কারও কণ্ঠে বিজয়ের গান; পুরো শহরই যেন রূপ নেবে এক বিশাল উৎসবমঞ্চে।

স্পোর্টস ডেস্ক-২০/ডিএসই-৭