স্টাফ রিপোর্ট

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
প্রশাসনের সহায়তায় এনসিপির সমাবেশে বোমা হামলা হয়েছে – বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের এই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা জাহেদ বলেন, ” গতকালের ঘটনাটা খুবই দুঃখজনক। আমরা এটার প্রতিবাদ জানাই। সরকারের প্রধান কাজ হচ্ছে, যারা এটার সঙ্গে জড়িত- সেই তদন্ত করা এবং তাদের ধরা। তবে নাহিদ ইসলামের বক্তব্য সম্পর্কে আমি এটুকু বলব যে, রাজনৈতিক বক্তব্য বলে একধরনের কথা প্রচলিত আছে, সেটা বলার তার অধিকারও আছে। তিনি সেটা বলতে পারেন। কিন্তু আমরা একটা রাজনৈতিক দলের প্রধানের মুখ থেকে, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের গণঅভ্যুত্থানে, আরেকটু দায়িত্বশীল মন্তব্য আশা করি। “

সারোয়ার/৩১/ডিএসই
