Wednesday, September 16

ছয় ডিআইজি এবং তিন পুলিশ সুপারকে বদলি করা হয়েছে

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুই আদেশে পুলিশের ঢাকা, খুলনা ও রাজশাহী রেঞ্জের পাশাপাশি বরিশাল মহানগর পুলিশ কমিশনারসহ ছয় ডিআইজি এবং তিন পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।

পুলিশ অধিদপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মহানগর পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানের খুলনা রেঞ্জের দায়িত্ব দেয়া হয়েছে।

ঢাকা রেঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে এসবির ডিআইজি মো. ইকবাল হোসেনকে।

অপরদিকে বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি করা হয়েছে এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে ঢাকায় এপিবিএনে বদলি করা হয়েছে।

কামাল/১৫/ডিএসই

পদোন্নতি পাওয়া ৬২ পুলিশ কর্মকর্তাকে একযোগে পদায়ন