Wednesday, July 29

দুর্নীতির কথা এমন লোকজন বলে যারা নিজেরাই দুর্নীতিগ্রস্থ

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শনিবার (১৪ জানুয়ারি) গণভবনে আওয়ামী লীগের জাতীয় পরিষদ, কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের যৌথসভার বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনবলেন, ‘দুর্নীতির কথা শুধু মুখে মুখে বললে তো হবে না। এমন এমন লোকজনের কাছ থেকে শুনতে হচ্ছে, যারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত। গরীব মানুষের টাকা দিয়েই কিন্তু দেশে নাম-টাম করে কিন্তু প্রচুর অর্থসম্পদের মালিক হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে বিনিয়োগও করে ফেলেছেন, এই টাকাশনিবার (১৪ জানুয়ারি) গণভবনে আওয়ামী লীগের জাতীয় পরিষদ, কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের যৌথসভার বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দুর্নীতি নিয়ে যে কথা বলে, আমি তো পার্লামেন্টে বলেছি, কোথায় দুর্নীতি হচ্ছে আমাকে তথ্য দেন। আমি ব্যবস্থা নেব।

বিগত সময়ে সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের কথা তুলে ধরে টানা তিনবারের প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা যা যা চেয়েছিলেন আমরা সেগুলো কিন্তু একে একে করে দিচ্ছি মানুষকে। তার যে স্বপ্নটা সেটাই বাস্তবায়ন করা আমাদের লক্ষ্য। এত কাজ করার পরেও কিছু লোক আছে তাদের কোনো কিছু ভালো লাগে না।’

টানা ১৪ বছর সরকারে থাকায় ধারবাহিক উন্নয়ন কর্মকাণ্ডে মানুষের জীবনমান উন্নীতি হয়েছে দাবি করে সরকার প্রধান বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের অসুবিধা হচ্ছে। আমাদের দেশেও যারা একেবারে নির্দিষ্ট বেতনে চলতে হয় তাদের জন্য কষ্ট হচ্ছে। সেটা আমরা বুঝি। সেই জন্য বিদেশ থেকে অনেক টাকা খরচ করে খাবার কিনে নিয়ে আসতেছি। ভর্তুকি মূল্যে সেটা দিচ্ছি।’

আলমগীর/৪২/ডিএসই