Wednesday, July 29

গ্রামীণফোন, বাংলালিংক ও রবি’র কাছে সরকারের বকেয়া ২৫০০ কোটি টাকা

মোবাইল অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক ও রবি’র কাছে সরকারের পাওনা ২ হাজার ৫০০ কোটি টাকা

মঙ্গলবার (১০ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন, বাংলালিংক ও রবিকে পাওনা বাবদ ২ হাজার ৫০০ কোটি টাকা পরিশোধ করতে আদেশ দিয়েছেন।

আদালতে সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, বিটিআরসির পক্ষে ব্যারিস্টার রেজা-ই রাকিব ও মোবাইল কোম্পানির পক্ষে ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান শুনানি করেন। আদালতের আদেশের বিষয়টি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন নিশ্চিত করেছেন।

রায়ে গ্রামীণফোনের ১ হাজার ৪০০ কোটি, রবির ৫০০ কোটি ও বাংলালিংকের ৬৫০ কোটি টাকা বকেয়া পরিশোধের আদেশ দেওয়া হয়। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এই টাকা পরিশোধ করতে হবে।

সাব্বির/৫১/ডিএসই