Wednesday, July 29

বিএনপির এমপি  হারুনুর রশিদ পদত্যাগপত্র জমা দিয়েছেন

পদত্যাগপত্র জমা দিয়ে হারুনুর রশিদ

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির এমপি  হারুনুর রশিদ সংসদে এসে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগপত্র জমা দিয়ে হারুনুর রশিদ সংসদের বাইরে এসে বলেন, দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনকে আরও বেগবান করতে পদত্যাগ করেছি।

এ সময় তার সঙ্গে ছিলেন সদ্য পদত্যাগ করা সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন ও জিএম সিরাজ।

এর আগে গত ১১ ডিসেম্বর বিএনপির সব সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দিলেও হারুনুর রশিদ বিদেশে থাকায় তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। তাই বৃহস্পতিবার সকালে এসে পদত্যাগপত্র জমা দেন তিনি।

তৌফিক/৪২/ডিএসই