Wednesday, July 29

উন্নয়নের মূল চাবিকাঠির একটি হচ্ছে যোগাযোগ ব্যবস্থা – প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ( সংগৃহিত )

বুধবার (২১ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫০টি জেলায় ১০০ টি মহাসড়ক উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অর্থনৈতিক উন্নয়নের পথে বাংলাদেশ যখন যাত্রা শুরু করে, ঠিক সেই সময়েই ৭৫’র ১৫ আগস্টের আঘাতটা আসে। থেমে যায় উন্নয়নের অগ্রযাত্রা। জাতির পিতা বেঁচে থাকলে ১০ বছরের মধ্যে বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বের কাছে মাথা তুলে দাঁড়াতে পারতো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

শেখ হাসিনা বলেন, আমাদের শুনতে হয় যে আওয়ামী লীগ সরকার দেশটাকে ধ্বংস করে দিয়েছে। এর আগে ১০০টা সেতু আমরা একইসঙ্গে উদ্বোধন করলাম, আজকে ১০০টা মহাসড়ক উন্নয়নের কাজ সম্পন্ন করলাম। যারা বলে আওয়ামী লীগ দেশ ধ্বংস করে দিয়েছে, কিছু নাকি করেনি, দেশের মানুষ এটা বিশ্বাস করবে কি না সেটাই আমার প্রশ্ন। ১৯৯৬ থেকে ২০০১ আর ২০০৯ থেকে ২০২২ পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। এর বাইরে যারা ক্ষমতায় ছিল তারা দেশের জন্য কী করেছে? আর কতটুকু উন্নয়ন করেছে। 

সরকারপ্রধান বলেন, আমরা যখনই সরকারে এসেছি, যোগাযোগ ব্যবস্থায় সবচেয়ে গুরুত্ব দিয়েছি। শুধু সড়ক যোগাযোগ নয় রেলপথ, নদীপথ, আকাশপথ, সবক্ষেত্রেই আমরা উন্নয়ন করে যাচ্ছি। উন্নয়নের মূল চাবিকাঠির একটি হচ্ছে যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা। প্রতি ঘরে ঘরে আমরা বিদ্যুৎ দিয়েছি। বঙ্গবন্ধু স্যাটেলাই-১ আমরা উৎক্ষেপণ করেছি। ব্রডব্যান্ড দিয়ে ইন্টারনেট সংযোগ স্থাপন করেছি। ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি।

রিপন-হাওলাদার/৩০/ডিএসই