
পদ্মা ব্যাংক লিমিটেড
মঙ্গলবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে একটি সার্কুলার জারি করে জানানো হয়েছে, নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারে মাইগ্রেশন করার জন্য পদ্মা ব্যাংক লিমিটেডের ব্যাংকিং লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে।
আগামীকাল ২১ ডিসেম্বর রাত ১২টা থেকে ২৫ ডিসেম্বর রাত ১১.৫৫ টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বিরত রাখার বিষয়ে পদ্মা ব্যাংক লিমিটেডের আবেদনে সম্মতি জ্ঞাপন করা হয়েছে।
ব্যাংক কোম্পানি আইন,১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি জানানো হয়েছে।
ডেস্ক-রিপোর্ট/৪৯/ডিএসই
